শিরোনাম
ভ্যান্সকে পররাষ্ট্রনীতি ছেড়ে অভ্যন্তরীণ বিষয়ে মন দিতে বললেন ট্রাম্প ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর নিয়ে প্রশ্নবানে জর্জরিত পর্তুগাল কোচ! ব্যক্তিপর্যায়ের লেনদেনে বাংলা কিউআর কোড সেবা চালু ব্র্যাকে ডিপ্লোমাধারীদের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ নভেম্বরের মধ্যে এইচএসসিতে ফেল করেও পাসের সুযোগ পাবে যারা! ২৮ বিশিষ্টজনের বিবৃতি: স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন এইচএসসিতে ফেল শিক্ষার্থীদের এক-দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষা এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ রাত
স্ক্যান করে
অনলাইনে পড়ুন
আন্তর্জাতিক

ভ্যান্সকে পররাষ্ট্রনীতি ছেড়ে অভ্যন্তরীণ বিষয়ে মন দিতে বললেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফাইল ছবি ছবি: Alex Brandon / AP

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পররাষ্ট্রনীতির পরিবর্তে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কথিত দুর্নীতি ও অপরাধ দমনে ভ্যান্সকে তার সম্পূর্ণ মনোযোগ দিতে বলেছেন তিনি। এর ফলে আন্তর্জাতিক কূটনীতি ও পররাষ্ট্রনীতিতে ভ্যান্সের ভূমিকা সীমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের এই নির্দেশ এমন এক সময়ে এলো, যখন ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়টি বিবেচনা করছিলেন ভ্যান্স। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে কাতারের রাজধানী দোহাকে বিবেচনায় রাখা হয়েছিল। তবে বৈঠকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ট্রাম্পের এই ঘোষণায় ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ভ্যান্সের সম্ভাব্য ভূমিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে যথেষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ খবর

আরও

খবরের লিংক: https://sottersokal.com/news/n261113-hdfp4ndp
© দৈনিক সত্যের সকাল | Daily Sotter Sokal · নির্বাহী সম্পাদক ও প্রকাশক: মো: আনাস মোল্লা