রবিবার, ১ নভেম্বর ২০২৬
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ব্রেকিং
Desk News আন্তর্জাতিক এক্সক্লুসিভ প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ দুপুর
স্ক্যান করে
অনলাইনে পড়ুন
আন্তর্জাতিক
এক্সক্লুসিভ

নতুন করে যুদ্ধ শুরু হলে তা শেষ করবে ইরান; সেনাবাহিনীর মুখপাত্র

ইরানের ক্ষেপণাস্ত্র
ইরানের ক্ষেপণাস্ত্র ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে ইরান। একই সঙ্গে দেশটি বলেছে, যুদ্ধ কত দিন চলবে, তা নির্ধারণ করার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকবে না।

রোববার (১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ভবিষ্যতে সম্ভাব্য কোনো যুদ্ধ আগের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। আর সেই যুদ্ধ কখন শেষ হবে বা কী শর্তে শেষ হবে, তা নির্ধারণ করার অবস্থানে থাকবেন না মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার কোনো ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ।

তিনি বলেছেন, চাপ প্রয়োগ করে তেহরানকে আলোচনায় বসানো যাবে না। যুক্তরাষ্ট্রের কাছেও নতুন করে প্রস্তাব দেওয়ার মতো কিছু নেই।

পার্লামেন্টের এক অধিবেশনে নিকজাদ বলেন, ইরান ও দেশটির সশস্ত্র বাহিনীর ‘অসাধারণ প্রতিরোধ’, শক্তিশালী সামরিক সক্ষমতা এবং দৃঢ় মনোবল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।

তিনি বলেন, তাদের মেনে নিতে হবে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিকে স্বীকৃতি দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জাতি নয়, বরং যুক্তরাষ্ট্রকেই আত্মসমর্পণ করতে হবে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ খবর

আরও

খবরের লিংক: https://sottersokal.com/news/n261101-s2jvlshn
© দৈনিক সত্যের সকাল | Daily Sotter Sokal · নির্বাহী সম্পাদক ও প্রকাশক: মো: আনাস মোল্লা